Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৩ , ৬:১০ অপরাহ্ণ

নেতৃত্বদানকারীর পরিচয় পাওয়া গেছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৬ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যমের ভিডিও পর্যালোচনা করে আলী হোসেন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি দলবল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

প্রিন্ট করুন