Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

নতুন দাম নির্ধারণ স্বর্ণের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ১০ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (৫ নভেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। সোমবার (৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

প্রিন্ট করুন