নলছিটি ঝালকাঠি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তামাকজাত পন্যের প্রচার প্রচারণা করায় ঝালকাঠির নলছিটিতে সোমবার বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সকাল দশটায় নলছিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তারা বলেন,সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টার মূল উদ্দেশ্য দেশের তরুন সমাজকে ধুমপানের দিকে আকৃষ্ট করা। তারা আইনভঙ্গ করে কৌশলে বিজ্ঞাপন দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে নলছিটিতেও তারা বিভিন্নভাবে কৌশলে প্রচার প্রচারণা করে যাচ্ছে।
এসময়, উপস্থিত ছিলেন তামাক বিরোধী জোট এবং মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আকন, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা,মানব সেবার নির্বাহী পরিচালক ডা. গাজী রেজাউল করিম,দুঃস্থ্য মানব উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক এমএ হাসানসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।