Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৩ , ৬:১৭ অপরাহ্ণ

সিলেটে দক্ষিণ সুরমায় পিকেটিং

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে এখনও দূরপাল্লার বাস চলেনি। তবে আঞ্চলকি সড়কগুলোতে লকাল বাস, অটোরিকশা প্রাইভেট গাড়ি চলায় স্বাভাবিক হতে শুরু করেছে অবরোধ পরিস্থিতি। নগরীতে ছোট যানবাহন চলছে। সিলেট-ঢাকা মহাসড়কে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকও চলতে শুরু করেছে।

দ্বিতীয় পর্যায়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে মহাসড়ক ও সিলেট নগরীতে মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়ক ও নগর ঘুরে এই চিত্র পাওয়া গেছে। এদিকে, সকালে দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ সড়কে পিকেটিং করেছে বিএনপি-জামায়াত।

এদিকে, সকাল ৯টার পর থেকে চলাচল শুরু করেছে আঞ্চলিক সড়কগুলোর বাসও। আর সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে প্রচুর লকাল বাস, পণ্যবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশা চলচল অনেকটা স্বাভাবিক ছিল।

বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। আজ ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী রাস্তার পাশে রাখা মানুষের ইট নিয়ে ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছড়িয়ে দেন।

সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করে।

খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে একজনকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন, জনসাধারণের জান-মালের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত।’

 

প্রিন্ট করুন