আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আইজিপি কেন এসেছিলেন, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।
রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি। অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।