আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপের সময় শেষ।
আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে বিএনপি নাটক সাজিয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী (গ্রেফতার সেনা কর্মকর্তা) সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে কয়েকবার। সে অপপ্রচার ও গুজবের জনক।
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।