গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তিন রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার১ | Daily AjKaler Kontho

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তিন রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেপ্তার১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২০, ২:৫২ অপরাহ্ন
গাজীপুর মেট্রোপলিটন  বাসন থানা পুলিশ তিন রাউন্ড গুলি ও পিস্তলসহ  গ্রেপ্তার১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাসন থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি সহ লোকমান (৩৬) নামে এক যুবককে আটক করেছে বাসন থানা পুলিশ।বাসন থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবীর এস আই আল আমিন স্বর্গীয় ফোর্সসহ ইসলামপুর হক মার্কেট এর সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান। বিকেলে লোকমান তার শাশুড়িকে গুলি করার চেষ্টা চালায়।

এই তথ্যের ভিত্তিতে বাসন থানার হক মার্কেট এলাকায় লোকমানের বাসায় অভিযান চালিয়ে একটি গুলির খোসা তিন রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ আটক করা হয়েছে।আটককৃত লোকমান বাসন এলাকার ইসলামপুরের রুস্তম আলী ছেলে। বাসন থানার এস আই হুমায়ুন জানান রাত্রে অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে।আজ কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

আজকালের কন্ঠ/কবির/কেএম