আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।
রোববার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন গণমাধ্যমকে বলেন, কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।