Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৩ , ৬:১২ অপরাহ্ণ

নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান অসুস্থ উন্নত চিকিৎসার জন্য নয়া দিল্লিতে

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এর একান্ত সচিব উপজেলা চেয়ারম্যান পুত্র রেজাউর রহমান ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ ই অক্টোবর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক আমার আব্বা হঠাৎ অসুস্থ বোধ করলে প্রাথমিক পর্যায়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করে সেখানে তাকে বেশ কিছুদিন হৃদরোগের চিকিৎসা দেয়া হয় উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের নয়া দিল্লি মেডেন্টা মাল্টি স্পেসালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে উনার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া ও দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রিন্ট করুন