নিজস্ব প্রতিনিধি : জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল ৩ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে এবং সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।

বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ বাঙালি জাতির চার শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।সারাদেশে সংগঠনের সকল শাখা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ জাতীয় চার নেতার সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল ৩ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে এবং সকাল সাড়ে ৮ টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।

বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ বাঙালি জাতির চার শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
সারাদেশে সংগঠনের সকল শাখা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।