Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে এই অংশের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে মতিঝিল যাচ্ছেন সরকারপ্রধান। এরপর বিকেল ৪টায় মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১০ মাস পর আজ (শনিবার) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করা হলো।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশন রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। এরপর চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন।

প্রিন্ট করুন