আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের হাকিম গাজী বাড়িতে বসতঘরে দুর্র্ধষ চুরি ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ৩ নভেম্বর (শুক্রবার) বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন,পিতা-আব্দুর রাজ্জাক গাজী, সাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে চোরদের আসামী করে এ অভিযোগ দায়ের করেন।
গত ২ নভেম্বর রাতে পুলিশের মোবাইল টীম ঘটনাস্থল পরিদশন করেছেন । কিন্তু চুরির ঘটনার দুদিনেও চোরচক্রকে উৎঘাটন করা সম্ভব হয়নি । কিংবা চুরির মালামালও উদ্ধার করতে পারেনি । বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন অভিযোগে উল্লেখ করে জানান,, চুরির ঘটনার সময় বসতঘরে কেউ ছিলো না তিনি জানান, আমি আমার বসতঘরে এ চুরির ঘটনায় এলাকার কিছু অজ্ঞাত কিছু লোককে সন্দেহ করছি। রাত অনুমান ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা এ ঘটনা ঘটায়।
এসময় তারা স্টিলের আলমারি তালা ভেঙ্গে ৬লক্ষ টাকার স্বর্ণ অলংকার, নগদ ২০হাজার টাকা অর্থ ও ৮০হাজার টাকার আসবাবপত্র নিয়ে যায়। তিনি আরো বলেন, চুরির ঘটনা উৎঘাটনের দাবী করছি। যেভাবেই হোক চোরের চক্র ও চুরিকৃত মালামাল উদ্ধার করার জোর প্রচেষ্টা চালানোর অুরোধ জানাচ্ছি । বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।
জানা য়ায়, গত বুধবার ( ২নভেম্বর ) দিবাগত রাত আনুমানিক ১টায় থেকে ৩টার মধ্যে বসতঘরের মুল দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।