Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৩ , ২:৩৮ অপরাহ্ণ

সেপটিক ট্যাংকের ভিতর আটকে পরে দুই জনের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : ফরিদপুরে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে ট্যাংকের ভিতরে আটকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (০৪ নভেম্বর) সকালে শহরের চর কমলাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছয় তলা নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার কাজে আসেন রাজমিস্ত্রির সহকারি সায়েম মুসুল্লী (২০) ও আরো কয়েকজন। সেপটিক ট্যাংকির ভিতরে প্রথমে প্রবেশ করেন সায়েম। প্রবেশ করার সাথে সাথেই চিৎকার দিলে এগিয়ে যান সাব-ঠিকাদার আকরাম হোসেন বাবু (৪৫)। সায়েমকে উপরে ওঠাতে গেলে তিনিও পরে যান ট্যাংকের ভিতরে।

পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সায়েম ও আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে। নির্মানাধীন ভবনের কাজ দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় কাজ শুরু করে শ্রমিকরা। সেপটিক ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাসের কারনেই মারা যান দুই জন।

নির্মানাধীন ভবনের কাজে নিয়োজিত শ্রমিক রাশেদ বলেন, দীর্ঘ ৬মাস কাজ বন্ধ ছিল। শনিবার সকালে কাজ শুরু করি। সেপটিক ট্যাংকের সেন্টারিং করা ছিল। ভিতর থেকে সেন্টারিং খোলার কাজ শুরু করি। ট্যাংকের মুখ খোলার পর সায়েম ভিতরে নামতে যায়। তখন আমরা বলেছিলাম এক ঘন্টা পর নামতে, কিন্তু কথা না শুনে সায়েম ভিতরে নেমে পরে।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই মো: জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্যাংকের ভিতর থেকে মরদেহ দুইটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রিন্ট করুন