Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৩ , ২:০৪ অপরাহ্ণ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩ নভেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ও সিদ্ধকাঠি ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে মানপাশা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন -বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কুশংগল ইউনিয়নে সভাপতি মাওলানা কেফায়েতুল্লাহ, কুশঙ্গল ইউনিয় ছাত্রলীগের সভাপতি নাজিম আহম্মেদ, মানপাশা জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছুর রহমান প্রমুখ।

সভায় ইসরাইলি হামলা বন্ধ ও নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করেন মুসল্লিরা। দেশে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রিন্ট করুন