আজকালের কণ্ঠ ডেস্ক : গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলায় ১৫ জন এবং একটি স্কুলে হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচূত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিল।
অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করে ইসরায়ালের দাবি, হামাস সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।