Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৭:৫৮ অপরাহ্ণ

মিরপুরে আজও পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : গতকালের পর আজ বৃহস্পতিবারও বেতন ভাতা বৃদ্ধি ও আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করেন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। এ নিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন তারা। তাদের মিছিলের কারণে সড়কে যান চলাচল এক্কেবারে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল করতে পারছে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের এসিপি কার আনা হয়েছে।

 

প্রিন্ট করুন