Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ

বরিশালে গাড়ি ভাঙচুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রুপাতলী দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাঙচুর করা হয় বাস-ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যানবাহন চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।

এদিকে নগরের ২টি বাস টার্মিনাল ও লঞ্চঘাটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এসব জায়গায় ছিল যাত্রী সংকট। যাত্রী না থাকায় যাত্রা বাতিল করে অনেক বাস ও লঞ্চ। নগরের অভ্যন্তরে থ্রি-হুইলারসহ রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহন চলছে না।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবরোধ কর্মসূচির শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

প্রিন্ট করুন