Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৬:১৫ অপরাহ্ণ

কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ ০২ অক্টোবর বেলা ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এ বীজ ও সার তুলে দেন।

রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মুখ, খেসারী ও সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিন হাজার একশ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম বশির, অদিতি রায়, মোঃ মহিবুল্লাহ সিফাত, সাংবাদিক মোঃ ফারুক হোসেন খান, সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক-কৃষানী।

অনুষ্ঠান শেষে অতিথিরা ইঁদুর নিধন অভিযান এর উদ্ভোধন করেন।

প্রিন্ট করুন