দুমকিতে সাংবাদিকদের পিপিই প্রদান | Daily AjKaler Kontho

দুমকিতে সাংবাদিকদের পিপিই প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২০, ৭:২২ অপরাহ্ন
দুমকিতে সাংবাদিকদের পিপিই প্রদান

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে করোনা প্রতিরোধে আজমত গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ্ ৩৯;র সহযোগিতায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মেজর (অব.) প্রফেসর ডা.আবদুল ওহাব মিনার এর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক ও প্রকৌশলী মোঃ কামাল হোসেন স্থানীয় সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন। এ সময় প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকির সভাপতি এম আমির হোসাইন, সাধারন সম্পাদক মো.
জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ / আমির/এম