মোঃ কবির হোসেনঃগাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল ঈদগাহ মাঠে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে কোনাবাড়ী থানা কৃষক লীগের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ আব্বাস উদ্দিন খোকন।
আজ ২০ শে জুন শনিবার বাইমাইল ঈদগাহ মাঠে কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান (মতিনের) পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি কৃষকলীগ কোনাবাড়ী থানা, তাসলিমা নাসরিন মহিলা কাউন্সিলর ১০,১১,১২ নং ওয়ার্ড,মোঃ আনোয়ার হোসেন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী, মোঃ ইয়াকুব আলী মোল্লা সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী থানা কৃষকলীগ,মোঃ সোহেল মিয়া সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড কৃষকলীগ ,মোঃ আজিজুল ইসলাম লিটন সাংগঠনিক সম্পাদক ৮নং ওয়ার্ড কৃষকলীগ, মোঃ আল-আমিন আহমেদ দপ্তর সম্পাদক, মোঃ রিপন ভূইয়া তথ্য বিষয়ক সম্পাদক, কাজী শাহাদাত সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্বেচ্ছাসেবক লীগ কোনাবাড়ী থানা, মোঃ নাজমুল আলম সবুজ সাধারন সম্পাদক ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ,মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা সভাপতি ১২ নং ওয়ার্ড কৃষকলীগ, মোহাম্মদ ইউনুস আলী মোল্লা সাধারণ সম্পাদক ১২ নং ওয়ার্ড কৃষকলীগ, মোঃ মজিবুর দেওয়ান সহ-সভাপতি কৃষকলীগ সহ কোনাবাড়ী থানা, ওয়ার্ড কৃষকলীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী “গাছ লাগান পরিবেশ বাঁচান” কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশে মাস ব্যাপি জেলা-উপজেলা পর্যায়ে এ কর্মসূচী পালন করবে কৃষক লীগের প্রতিটি ইউনিট।সর্বোপরি গাছের চারা রোপন, বিতরণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শেষ করা হয়।
আজকালের কন্ঠ /কে /এম