মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : শরীয়তপরে সন্তানের মুখ দেখা হলো না মাহিন্দ্রা চাপায় নিহত পুলিশ সদস্য রিপনের। সড়ক দূর্ঘটনায় নিহত হতে হলো রিপনকে।
বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাশাভোগ এলাকার আংগারিয়া উসমানিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে মটরসাইকেল-মহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত হয় পুলিশ সদস্য রিপন । নিহত পুলিশ সদস্যের রিপন মাহ্বুব (৩২) কাশাভোগ গ্রামের কমরেড নুরুল হকের ছেলে। সে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণে কর্মরত ছিলেন। কিছু দিন আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। মাহিন্দ্রা চালক হেলপার সহ চার জনকে আটক করেছে পুলিশ।
নিহেতের স্ত্রী সন্তানসম্ভাবা । কিছু দিনের মধ্যেই তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই রিপনের জীবন করে নিলে ঘাতক মাহিন্দ্রা । এ ঘটনায় উক্ত পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের কন্ঠ /জামাল /মিজান