বাউফল প্রতিনিধি :আজ পটুয়াখালীর বাউফলে সামাজিক দূরত্ব বজায় রেখে নাজিরপুর তাঁতেরবকাঠী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অত্র ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুন) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভায় ২০-২১ অর্থবছরে সম্ভাব্য মোট আয় ২কোটি ১লাখ ৩৪হাজার ৩১৮টাকা, মোট ব্যয় ২কোটি ৫৯হাজার ২৫৪টাকা এবং সমাপনী জের ৭৫হাজার ৬৪টাকা ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফরুক।
বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউপি সচিব হেলাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আ: লতিফ, মুক্তিযোদ্ধা আ: আজিজ মোল্লা।
আজকালের কন্ঠ /এফ /এমএম