এম রহমান : রাজধানীর কলাবাগান মাঠে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মজিবুর রহমান স্বপন, আবদুল আলীম, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম, হোসেন,দেবাশীষ বিশ্বাস, মোবাশ্বের চৌধুরী, আবদুল্লাহ আল সায়েম,নাফিউল করিম নাফা, কৃষিবিদ মাহাবুবুল হাসান মাহাবুব, আজিজুল হক আজিজ, রফিকুল ইসলাম বিটু,আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, কামরুল হাসান রিপন,আনিসুজ্জামান নাঈম ও তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশে ১৫ -১৭ জুন তিন দিন ব্যাপি জেলা-উপজেলা পর্যায়ে এ কর্মসূচী পালন করবে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট।
আজকালের কন্ঠ /এমএম