Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

নাশকতা করে পাঁচতারকা হোটেলে অবস্থান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : অবরোধের নামে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আশ্রয় নিচ্ছেন ঢাকার পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ সদস্যদের কুপিয়ে জখম করে রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে আশ্রয় নেওয়া বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

পাঁচতারকা হোটেল থেকে গ্রেপ্তার পর থেকে এখন সর্বত্র আলোচনা হচ্ছে, বিএনপি টাকার উৎস নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানার চেষ্টা করছেন, তাদের আশ্রয় ও অর্থদাতা কারা এবং টাকার উৎস কোথায়? বিএনপির কোন কোন নেতা টাকা সরবারাহ করছেন, এ নিয়েও অনুসন্ধান করছেন গোয়েন্দারা।

গ্রেপ্তাররা হলেন মো. জুয়েল আহম্মেদ (৫২), মো. ইফসুফ আলী ভুইয়া (৬৯), মো. মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান সেলিম (৪৮), মো. শফিউদ্দিন ভুইয়া (৫১), মো. শফিউদ্দিন ভুইয়া (৪৮), মো. মাসুকুল ইসলাম ওরফে রাজিব (৫৩), মো. শাকিল মিয়া (৪০), মো. আরমান মোল্লা (৪৬) ও মো. হাবিবুর রহমান (৫৪)। সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার বিএনপির কর্মী।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় নাশকতা ও সহিংসতা চালিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

গত মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন তারা। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন।

 

প্রিন্ট করুন