Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৪:৩০ অপরাহ্ণ

বিএনপি সন্ত্রাসী দল : কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন পণ্ড হওয়ার জন্য তারাই দায়ী। আমাদের কিছু করার নাই। বিএনপির কিছু নেতা এখন গুহায় আত্মগোপন করছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রিন্ট করুন