Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ

খবরেই কমেছে আলুর দাম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে দাম। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

 

প্রিন্ট করুন