আজকালের কণ্ঠ ডেস্ক : দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা অবরোধের তৃতীয় দিনে পলাশবাড়ীর জুনদহ বাজার মহাসড়কে শান্তি মিছিল,প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
২ অক্টোবর বৃহঃবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রংপুর বগুড়া মহাসড়ক এর জুনদহ বাজার নামক স্থানে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস,নৈরাজ্য, হরতাল,অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুল হক সরকারের নেতৃত্বে ভোর ৬:০০ টা থেকে ৩য় দিনের মতো আজও শত শত নেতাকর্মী অবস্থান নেয়।
পরে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ যোগদান করলে তাদের নেতৃত্বে জুনদহ মহাসড়কে বিএনপি-জামাতের ডাকা অবৈধ অবরোধ বিরোধী শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শাফিকুল ইসলাম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম মাষ্টার, সাধারণ সম্পাদক শামীম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সরকার,পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা প্রদীপ মহন্তসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিগত সময়ে এই জুনদহ বাজার এলাকায় বিএনপি-জামাতের কর্মীরা পিকেটিং ও ভাঙচুরের কারনে গত দুইদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকারের নেতৃত্বে শত শত নেতা-কর্মীরা সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করছে।