Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৩ , ৯:৩২ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হবে এ সম্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এদিন বিকেল তিনটায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

প্রিন্ট করুন