আজকালের কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন। এসময় তিনি ওমরাহ শেষে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠকে অংশগ্রহণ করবেন।
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। মদিনায় জিয়ারত করবেন। সেখান থেকে জেদ্দায় ওআইসির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ওআইসির বৈঠকে ফিলিস্তিনের গাজা প্রসঙ্গে আলোচনা হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি বলে যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি সফর শেষে ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।