Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ

শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বুধবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্তকেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক খালিক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ভোর সাড়ে চারটার দিকে গোয়াইনঘাটে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে জেনেছি। তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে আনা হয়েছে। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন