Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৩ , ১:০৫ অপরাহ্ণ

মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কণ্ঠ ডেস্ক : দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে পূর্বের কমিটিতে থাকা ৮ জনের স্থলে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের ৮ বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আট বিভাগে দায়িত্ব প্রাপ্ত ১৩ বিচারপতি হলেন : রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গণি, বরিশাল বিভাগে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, ঢাকা-১ বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ঢাকা-২ বিভাগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, রাজশাহী-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, রংপুর-২ বিভাগে বিচারপতি মোহাম্মদ আলী, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামান।

প্রিন্ট করুন