Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৩ , ১১:৩৩ পূর্বাহ্ণ

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। এই জুটির পর্দার রসায়নে যেন মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে তাদের সেই রোমান্স পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, রূপ নিয়েছিল বাস্তবেও। একে অপরের প্রেমে পড়েন সুশান্ত-অঙ্কিতা।

তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই জুটির প্রেমের সম্পর্ক। ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার ভালোবাসার সেই বন্ধন। প্রিয় জুটির বিচ্ছেদে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। হঠাৎ কি কারণে ভেঙে গেল সুশান্ত-অঙ্কিতার প্রেম? কিংবা বিচ্ছেদের জন্য কে দায়ী? এমন প্রশ্ন রহস্যের দানা বাঁধে ভক্ত-অনুরাগীদের মনে।

জানা গেছে, ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল জুটি বেঁধে অভিনয় করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। এই জুটির রিল লাইফের ভালোবাসার প্রভাব পড়েছিল রিয়েল লাইফেও। শুরু হয় সুশান্ত-অঙ্কিতার প্রেম।

একসঙ্গে রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছিলেন দুজনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়।এর কিছুদিন ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক।

 

প্রিন্ট করুন