Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২০ , ৬:৪৪ অপরাহ্ণ

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ইতালি আ.লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর শোক

লেখকঃ আজকালের কণ্ঠ

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক,সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ইতালি আওয়ামীলীগের সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের পরিচালক মোঃ ইদ্রিস ফরাজী।
এক শোক বার্তায় ইদ্রিস ফরাজী বলেন, দেশ প্রেমিক নেতা মোহাম্মদ নাসিম ভাই ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তিনি সারা জীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। এদেশের রাজনীতিতে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
মোঃ ইদ্রিস ফরাজী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজকালের কন্ঠ /জামাল /এমএম

প্রিন্ট করুন