Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৩, ২০২০ , ১১:৫৫ পূর্বাহ্ণ

নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা ও মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন,
মহামারীর বাস্তবতায় অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলার সূদুর প্রসারী পরিকল্পনা নিয়ে গত বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র প্রত্যক্ষ দিক-নির্দেশনায় নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।যা দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানূষের জীবন রক্ষা ও জীবিকার নিশ্চয়তা দিতে ‘ অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা ‘ শিরোনামে যে বাজেট পেশ করেছেন তাতে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা খাত ও সামাজিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাহস্থ্ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে, ৪১ হাজার ২৭ কোটি টাকা, যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ। কোভিড ১৯ মোকাবেলায় যেকোন জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।

করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের কথা ভেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তায়, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাড়ে ১০ লাখ নতুন উপকার ভোগী যোগ হবে বিভিন্ন ভাতার আওতায়, এছাড়াও নিম্ন মধ্যম আয়ের মানুষের কথা মাথায় রেখে ব্যক্তি শ্রেণীর কর মুক্ত আয় সীমা বাড়য়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। মহিলাদের কর মুক্ত আয় সীমা সাড়ে তিন লাখ করা হয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভুত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে সুপরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিক্ষা, ক্ষতিগ্রস্থ শিল্প, কল-কারখানা ও কর্মসংস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। নেতৃবৃন্দ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অত্যন্ত বিচক্ষণতার সহিত একটি জনকল্যাণমুখী ও সময়োপযোগী বাজেট প্রনয়ণ করায় বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়, আস্থা ও ভরসার স্থল জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান।

আজকালের কন্ঠ /এএ /এমএম

প্রিন্ট করুন