Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২৩ , ৯:১৭ অপরাহ্ণ

মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসকে।

প্রিন্ট করুন