Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২০ , ১২:১১ পূর্বাহ্ণ

মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি এবং মানহানিকর অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

লৌহজং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০টার দিকে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে এক সন্ত্রাসী পরিবার একটি সম্মানিত পরিবারের ওপর অতর্কিত ভাবে হামলা চালায় এতে  মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়।আহত মনির হোসেন ঢালি(৪০), অনোয়ার হোসেন ঢালি (৩৫) , রাকিব হোসেন ঢালি (৩৩)ও রাকিব হোসেন ঢালি’র সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করে সন্ত্রাসী পরিবারের লোকজন। পরে স্থানীয়রা তাদের গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার পরের দিন ২৫ এপ্রিল মামলা দায়ের করার পর থেকে আসামি কালু পাঠান, মুক্তা বেগম সহ সন্ত্রাসী পরিবারের সবাই পালাতক রয়েছে । আহত মনির হোসেন ঢালি জানায়, জমির সীমানার চিহ্ন বুঝাতে একটি চারা গাছ লাগানোকে কেন্দ্র করে এক হয়ে আমাদের উপর হামলা চালায়।  এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি এবং মানহানিকর বক্তব্য সহ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার সহ তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে আসামিরা গ্রেফতার না হওয়ায় মনির হোসেন ঢালি তার পরিবার নিয়ে প্রাণ নাশের ভয়ে শঙ্কিত হয়ে পরেছেন। এ বিষয়ে মামলা তদন্তকারি কর্মকর্তা লৌহজং থানার এস আই শহিদুল ইসলাম জানায় আসামীরা পালাতক রয়েছে আসামীদেরকে গ্রেফতারের চেস্টা চলছে। এবং মানহানিকর বক্তব্য সহ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার এবং সংবাদ প্রচার এর বিরোদ্ধে সুধি সমাজ তীব্র নিন্দা জানান।

প্রিন্ট করুন