Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১১, ২০২০ , ১১:০৫ অপরাহ্ণ

শরীয়তপুরে সরকারি আদেশ অমান্য করায় ১২ জনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রধান সড়ক,পৌর বাসস্ট‍্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে সরকারি আদেশ অমান্য করে দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ না করা, বাইরে ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোটের মাধ্যমে ১২ জনকে ৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সন্ধা সাড়ে ৮ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোটের মাধ্যমে এই অর্থদন্ত করা হয়। এসময় সতর্ক করা হয় অনেককে।
শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রধান সড়ক,পৌর বাসস্ট‍্যান্ডসহ পৌরসভার বিভিন্ন স্থানে সন্ধ্যা হতে রাত সাড়ে ৮ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১২ জনকে মোট ৬,৫০০(ছয় হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ‍্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূন ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত রাখা হবে।

আজকালের কন্ঠ /জামাল /মিজান

প্রিন্ট করুন