নিজস্ব প্রতিনিধি : আমরা এই নতুন শ্লোগান টি শুরু করছি শুধু মাত্র কৃষি ও কৃষকের স্বার্থে । ১৯৭১ এর ৫৬ হাজার বর্গ মাইলের, বঙ্গোপসাগরের কাছ ঘেষে যে বাংলাদেশ, যে দেশটির আয়তন এখন আরও প্রায় ৪৫ হাজার বর্গ মাইল বেড়েছে, সেই বাংলাদেশে কি, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ- উদ -দৌলার বাংলা, বিহার, উরিশ্যার মতো। সিরাজ উদ দৌলার ইতিহাস তো খুব পুরাতন না। সেখানে আমাদের আজকের বাংলাদেশ কে খুজে পওয়া অনেক কষ্ট হবে। ইতিহাসবিদরা হয়তো সে বিষয় ভাল বলতে পারবেন। কিন্তু অমরা যে বাংলাদেশে বাস করছি, সেটা আসলে বঙ্গবম্ধুর বাংলাদেশ । আর সে করনেই হয়তো বিশ্বের সমগ্র বাঙালিদের মনিকোঠায় হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । আমরা আজকে সে পথ ধরেই হাটছি এবং সেই পথ ধরে হাটতে হাটতে আমরা কতো দুর এসেছি, বন্ধুবন্ধুর আজীবনের স্বপ্নস্বাধ , ” সোনার বাংলা ” গড়ার দৃঢ় প্রত্যয় আমাদের কালের শ্রেষ্ট কৃষকদরদী কৃষকরত্ন শেখ হাসিনার নেত্রীত্তে ২০৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন। সেটাই আমাদের মুল প্রতিপাদ্য বিষয় এবং সেটা নেয়েই আমাদের এই অন্দোলন,” আমরা কৃষি ও কৃষকের পক্ষে “।
এই বিষয় আমরা সকলের মতামত চাচ্ছি, যেকোন ব্যক্তি, দেশে বা দেশের বাহিরে, যেকোন পেশার, যেকোন বয়সের এবং দলমত নির্বিশেষে। সকলের মতামতে সমৃদ্ধ করে সেটা জাতির সামনে উপস্থাপন করার ইচ্ছে আমাদের আছে। সম্ভব হলে পুস্তিকা প্রকাশের ইচ্ছেও আমাদের রয়েছে।
শুরুটা একটা গল্প দিয়ে করবো :- আমাদের বরিশাল অঞ্চলের একটি গল্প। হা, ধান-নদী- খাল এ তিনে বরিশালের গল্প। ” বৃটিশ আমলের শেষ দিকের কথা । গল্পটা একেক জনে, একেক রকম শুনেছেন। আমি যে ভাবে শুনেছি, “তখন ব্রিটিশরা কিছু কিছু বাংলা শিখে ফেলেছে । ম্যাজিস্ট্রেট কোর্ট এ একটি হত্যা মামলার বিচার চলছে, একজন বৃটিশ ঐ কোর্টের বিচারক। মামলা শুরু করে, সরকার পক্ষের আইনজীবী, বিচারকের উদ্দেশে বললেন, ” হুজুর, সলিম উদ্দিন এন্ড কলিম উদ্দিন বিগিং টু মারামারি উইথ দি কাউপ্লার কচা (অনেকে ঝিকা গাছ বলেন) । এমন সময় সলিম উদ্দিন লাফাইং ইন( লাফ দিয়ে পড়া) দি ধান ক্ষেত । দেন কলিম উদ্দিন কাটিং হিস্ গলা উইথ দি কাচি”। তখন বৃটিশ বিচারক সরকারি উকিলের কাছে জানতে চাইলেন, ওয়াট ইস কাচি ? তখন তিনি বুঝাতে গিয়ে বললেন, ” কাচি, ইস অন কাইন্ড অফ দা, অন সাইড ইস, খাচ খাটা খাচ খাটা, আদার সাইড ইস প্লেন”। হা এটা কিন্তু গল্প। তবে আমাদের অঞ্চলে কাচি দিয়ে গলা কাটার ঘটনাও কিন্তু আছে !। তবে আমাদের মত প্যান্ট পড়া কেউ আবার কাচি দিয়ে কিছু কাটতে জেয়েন না !। সবার মতামত নিয়ে এগিয়ে যেতে চাই ।
লেখক:এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা।
আজকালের কন্ঠ /এমএম