Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২২ , ৫:৫৫ অপরাহ্ণ

সন্তান জন্মের পর প্রথম যে কথা বলেছিলেন রাজ-পরী (ভিডিও)

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে অবশেষে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় আনা হয়েছে। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ ও ভালো আছে। চিকিৎসকের পরামর্শে মাঝেমধ্যে হাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করতে হবে। তবে বাসায় আপাতত বিশ্রামে থাকা লাগবে পরীমণির।

এদিকে আরও জানা যায়, সন্তান জন্ম দিয়ে জ্ঞান ফেরার পর পরী রাজকে হাসি মুখে বলেন, ‘আমি পারছি রাজ। আমাদের এতদিনের জার্নিটা শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব বলে আমার বিশ্বাস। গত নয়-দশ মাস পরী অনেক কষ্ট করেছে। এতদিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। সে এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন