বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচন ২০২০ উপলক্ষে মনোনয়ন পএ ক্রয় করেছেন আহাদ-নিহার-বাকী প্যানেল। সোমবার দুপুরে নির্বাচন কমিশনার লিটন সরকারের কাছ থেকে ১৪ টি পদের অনূকুলে মনোনয়ন পএ ক্রয় করেছে এ প্যনেল। নির্বাচন কমিশন কতৃক তফসিল অনুসারে আজ রাত ৮ টা পর্যন্ত মনোনয়ন পএ ক্রয় চলবে। উল্লেখ্য ১৭ ডিসেম্বর মনোনয়ন পএ দাখিল, ১৮ ডিসেম্বর বাছাই, ১৯ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২০ ডিসেম্বর প্রত্যাহার, সর্বশেষ ৩০ ডিসেম্বর বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এ বছরে প্রেস ক্লাব নির্বাচনে মোট ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার লিটন সরকার।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান