Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৩ , ১১:২৫ পূর্বাহ্ণ

মোবাইলে যেভাবে দেখবেন অস্ট্রেলিয়া-পাকিস্তানের ম্যাচ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২০ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে অজিরা। পাকিস্তানের জয় ৩৪টিতে, বিপরীতে অজিদের জয় ৬৯। আর কোনো ফল আসেনি ৩ ম্যাচে। ড্র হয়েছে একটি ম্যাচ।

ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে ব্যাকফুটে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত অজিদের সঙ্গে ১০ বারের দেখায় ৪ জয় পাকিস্তানের। এর আগে, ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ৬ উইকেটে ও ২০১৯ বিশ্বকাপে টনটনে ৪১ রানে জিতেছিল অজিরা। তাই এবার সুযোগ থাকছে বিশ্বমঞ্চে টানা তিনবারের মতো জয় তুলে নেওয়ার।

এদিকে বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। মেগা এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। টাইগার সমর্থকদের টিভি কিংবা অনলাইনে দেখতে হবে ম্যাচ।

তবে ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই সম্ভব হয় না টিভিতে খেলা দেখার। তাদের জন্য মোবাইলই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ আছে। মোবাইল কিংবা পিসি, যেকোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে, বিশ্বকাপের সবগুলো ম্যাচ। তবে তার জন্য খরচ করতে হবে অর্থ।

এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচ করে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রেখেছে প্ল্যাটফর্মটি।

অন্যদিকে বাংলাদেশ থেকে সব ম্যাচ লাইভ দেখাবে গ্রামীণফোনের অফিশিয়াল স্মার্টফোন অ্যাপ মাইজিপি। এই প্ল্যাটফর্মেও দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা এই সুযোগ নিতে পারবেন। এ ছাড়া গুগল কিংবা অ্যাপল প্লে-স্টোরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফ্রিতেও খেলা দেখতে পারবেন।

প্রিন্ট করুন