আজকালের কন্ঠ ডেস্ক : আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।
এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে।