Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৪, ২০২৩ , ১১:২৩ পূর্বাহ্ণ

নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি আনিছুর রহমান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি আনিছুর রহমান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আনিছুর রহমান আরও বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়।

সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, সিইসি নভেম্বরের কথাই বলেছেন। তবে এ বিষয়ে এখনও কমিশনে সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে তফসিল দেওয়া হবে।

প্রিন্ট করুন