Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০২৩ , ২:৪২ অপরাহ্ণ

বাগেরহাটে অভিযান, ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, দুজনকে অর্থদণ্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা মা ইলিশ রক্ষা অভিযানের মাধ্যমে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট ও দুইজনকে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মধুমতি নদী ও নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমীনা সুলতানা নীলা। এসময় অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দুইজনকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তাহমীনা সুলতানা নীলা শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জানান, উপজেলা মৎস্য অধিদফতর ও থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে মা ইলিশ রক্ষায় প্রচলিত বিধিমোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন