Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১১, ২০২৩ , ৪:০৩ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে গাজা সহ দুই মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : পাজীপর মহানগর কাশিমপুরে অভিযান চালিয়ে পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

গত সোমবার রাত ১১:০০ ঘটিকার দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের পশ্চিম বারেন্ডা এলাকায় গাজী মেডিসিন নামক কর্নার এর সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরুল ইসলাম আমির ও শাহাদাৎ হোসেন মোল্লাকে পুলিশ আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।

প্রিন্ট করুন