Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১, ২০২০ , ৮:২২ অপরাহ্ণ

বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ১৩ তম ইনটেক এর লাকি থার্টিন ট্রাস্ট। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দরিতালুক গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত দিনমজুর রাবেয়ার বসতঘর পুণঃনির্মাণের জন্য ১০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিতছিলেন ঝিনাইদহ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের আজীবন সদস্য আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও কাড়াপাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট নারী ইউপি সদস্য মমতা সেন।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান

প্রিন্ট করুন