ঈদ হবে সবার সাথে ঈদ হবে সবাইকে নিয়ে। অনির্বাণ ফাউন্ডেশন ঈদের আগেই অনির্বাণ ফাউন্ডেশনের সদস্য, ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষীদের ঈদের আনন্দ উপভোগ। এবারের ঈদে ১৫০ পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে ঈদের বাজার। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের এতো এতো পরিশ্রম, অনুদান স্বরুপ ভালোবাসার জন্য এতো বড় আয়োজন সম্পুর্ন করা সম্ভব হয়েছে। অতিতের মতো এইবার ও আপনাদের অনুদান পৌঁছে দেওয়া হয়েছে ভালোবাসার মানুষদের কাছে। প্রথম পর্যায়ে এলাকার ৫০০ মানুষকে মাস্ক বিতরণ সহ জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। অনির্বাণ পরিবারের পক্ষ থেকে ৩ দফায় চনপাড়া সহ রুপগঞ্জের তারাব, রুপসি গাউসিয়া ও মিরপুর এর প্রায় ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হয়। রোজার মাসে প্রায় ১৬০ এর বেশী দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরপর দুইবার এলাকার ৩০০ এর অধিক কুকুরদের খাবার দেওয়া হয়। আল্লাহ্ তৌফিক দিলে অনির্বাণ ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।