মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর : বাংলাদেশের সকল মানুষ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক( সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুরের কীর্তি সন্তান দানবীর বি এম ইউসুফ আলী।
তিনি বলেন, বাংলাদেশ ও প্রবাসী ভাইরাসহ আমার সকল আত্মীয়, স্বজন, বন্ধু, প্রিয়জন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে জানাই ঈদ – উল – ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
দোয়া প্রার্থনা করে বিএম ইউসুফ আলী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দেশবাসী ও প্রবাসী সকল ভাইদের এই মহামারী করোনা থেকে রক্ষা করুন এবং সুস্থ রাখুন, আমিন। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদর্যাপন করুন। নিজে সুস্থ থাকুন পরিবার ও রাষ্ট্রকে নিরাপদ রাখুন।
আজকালের কন্ঠ /জামাল / মিজান