Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ২:৩৪ অপরাহ্ণ

পাপনের মন্তব্যে নাখোশ সাকিব

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : সাকিব-তামিমের বন্ধুত্বের মধ্যে চির ধরেছে অনেক আগেই। সেটা দিন দিন বাড়ছেই। এই দুইজন ড্রেসিংরুম ভাগাভাগি করলেও একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের এসব কথা বলায় বিসিবি সভাপতির ওপর নাখোশ হয়েছেন সাকিব।

এ বছরের শুরুর দিকে পাপন একটি বেসরকারি টিভিকে সাক্ষাতকার দেন। বুধবার রাতে তা প্রচার করা হয়। সাক্ষাতকারে ‘আসলেই কি তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো নয়?’ প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘ড্রেসিংরুমে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না।’

তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষে স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

প্রিন্ট করুন