আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচনি পর্যবেক্ষক কারা আসবে না আসবে, সেটা ভাবার বিষয় নয় বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে। কঠিন সময় পাড়ি দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে।
স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের ২০৪০ সাল মাথায় রাখতে হবে। সেটার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমাদের এখন কঠিন সময়। তাই ‘যেমন কুকুর তেমন মুগুর’, ওইরকম ইশতেহার করুন। কে কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে ভাবে না আওয়ামী লীগ।